পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান যুক্তরাজ্য বাংলাদেশকে লাল তালিকা থেকে এমবার তালিকায় নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রী যুক্তরাজ্য ভ্রমণ কালে সামাজিক যোগাযোগ মাধ্যমে গত ১৭ সেপ্টেম্বর এই তথ্য দিয়েছেন।
বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণ হার নিম্নমুখী হওয়ায় এবং সারা দেশে টিকে কার্যক্রম চলমান থাকায় যুক্তরাজ্য আমাদেরকে লাল তালিকে থেকে এমবার তালিকায় নিতে সম্মত হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেনের ক্রমাগত প্রচেষ্টার ফলে ব্রিটিশ সরকার বাংলাদেশের ওপর থেকে ভ্ৰমণ নিষেধাজ্ঞা উত্তোলন করলো।
এই পদক্ষেপের ফলে বাংলাদেশে আটকে পড়া প্রায় ৬০০০ ব্রিটিশ বাংলাদেশী হোটেল কোয়ারান্টিন ছাড়া সে দেশে যেতে পারবে। উল্লেখ থাকে এমবার দেশগুলোর নাগরিকেরা সে দেশে যাবার পর হোম কোয়ারান্টিনে থাকবে।
এই সংবাদ শত শত ছাত্রের জন্য আনন্দের কারণ তারা তাদের বিশ্ববিদ্যালয়ে সহজে ফেরত যেতে পারবে। হোটেল কোয়ারান্টিন না থাকায় যাত্রীদের প্রচুর অর্থ সাশ্রয় হবে, যা প্রায় ৩ লাখ টাকা।