বাংলাদেশি ১১ হোটেল পেল সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ড

মনিটর রিপোর্ট Date: 26 December, 2023
বাংলাদেশি ১১ হোটেল পেল সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ড

দক্ষিণ এশীয় ভ্রমণ ও পর্যটন শিল্পে অবদানের জন্য সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস পেয়েছে বাংলাদেশের ১১টি হোটেল। বিভিন্ন ক্যাটাগরিতে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

এছাড়া ‘দক্ষিণ এশিয়ার পর্যটন মুখ’ হিসেবে ভূষিত হয়েছেন বিহা প্রেসিডেন্ট এইচ এম হাকিম আলী। একই অনুষ্ঠানে ‘দক্ষিণ এশিয়ার সেরা জিএম’ পুরস্কারে ভূষিত হয়েছেন ইন্টারকন্টিনেন্টাল ঢাকার মহাব্যবস্থাপক অশ্বানি নায়ার।

রাজধানীর একটি হোটেলে মোট ১৩টি হোটেলকে সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ড তুলে দেয় বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন (বিহা)। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো.মোকাম্মেল হোসেন।

সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ড বিজয়ী হোটেলগুলো হলো- লিডিং এয়ারপোর্ট হোটেল ক্যাটাগরিতে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন, লিডিং বিচ রিসোর্ট ক্যাটাগরিতে সায়মান বিচ রিসোর্ট, বুটিক হোটেল/রিসোর্ট ক্যাটাগরিতে হানসা, লিডিং বিজনেস হোটেল এবং সম্মেলন হোটেল/রিসোর্ট ক্যাটাগরিতে প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা, নেতৃস্থানীয় কনভেনশন সেন্টার এবং বিলাসবহুল হোটেল/রিসোর্ট ক্যাটাগরিতে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, নেতৃস্থানীয় ইকো-ফ্রেন্ডলি রিসোর্ট ক্যাটাগরিতে গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ড মার্ক ঢাকা, নেতৃস্থানীয় এফ অ্যান্ডবি হোটেল/রিসোর্ট ওয়েস্টিন ঢাকা, পারিবারিক রিসোর্ট ক্যাটাগিরিতে ওশান প্যারাডাইস হোটেল, লিডিং প্যালেস হোটেল ক্যাটাগিরিতে প্রাসাদ বিলাসবহুল রিসোর্ট, রিভারফ্রন্ট হোটেল ক্যাটাগরিতে মোমো ইন পার্ক অ্যান্ড রিসোর্ট।

-B

Share this post



Also on Bangladesh Monitor