বৈধ ভিসায় গ্রিস গিয়ে অবৈধ হচ্ছেন বাংলাদেশিরা!

-মনিটর রিপোর্ট Date: 12 March, 2026
বৈধ ভিসায় গ্রিস গিয়ে অবৈধ হচ্ছেন বাংলাদেশিরা!

ঢাকাঃ বৈধ ওয়ার্ক পারমিট ভিসায় গ্রিসে গিয়েও প্রতিশ্রুত কাজ না পেয়ে অনিশ্চয়তায় পড়েছেন শতাধিক বাংলাদেশি। 

অভিযোগ রয়েছে, দালালরা নির্দিষ্ট কোম্পানিতে ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে জনপ্রতি ১০–১৫ লাখ টাকা নিয়ে ভিসার ব্যবস্থা করে দিলেও গ্রিসে পৌঁছানোর পর দেখা যায় সেই নিয়োগকর্তার কোনো অস্তিত্ব নেই। ফলে অনেকেই নির্ধারিত সময়ের মধ্যে কাজ না পেয়ে ভিসার মেয়াদ শেষ হয়ে অবৈধ হয়ে পড়ছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, গ্রিসের বিভিন্ন কৃষিজমির মালিকদের কাছ থেকে অল্প টাকার বিনিময়ে কাগুজে ওয়ার্ক পারমিট সংগ্রহ করে তা দিয়ে দিল্লিতে গ্রিস দূতাবাসে ভিসা করা হয়। পরে গ্রিসে গিয়ে চাকরি না পেয়ে তারা বিপাকে পড়েন। 

এ পরিস্থিতিতে কয়েকজন ক্ষতিগ্রস্ত বাংলাদেশি এথেন্সে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করলে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মার্জিয়া সুলতানা জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে রাষ্ট্রদূত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেছেন।

-B

Share this post



Also on Bangladesh Monitor