ঢাকা: নেটওয়ার্ক পরিষেবার পরিধি বাড়িয়েছে টেলিযোগাযোগ কোম্পানি বাংলালিংক। দেশজুড়ে বিদ্যমান সেলফোন নেটওয়ার্ক টাওয়ারের সংখ্যা ১৫ হাজারে উন্নীত করার মাধ্যমে নতুন মাইলফলক অর্জন করেছে কোম্পানিটি।
গত দেড় বছরে কোম্পানিটি ৪ হাজার ৭০০-এর বেশি নেটওয়ার্ক টাওয়ার চালু করেছে। এ সম্প্রসারণের ফলস্বরূপ বাংলালিংকের ডাটা গ্রাহকের সংখ্যা ৬৬ শতাংশ বেড়েছে। চলতি বছরের সেপ্টেম্বর শেষে বাংলালিংকের গ্রাহক ৪ কোটি ২ লাখ ৮৫ হাজারে পৌঁছেছে।
আরও পড়ুন: শিগগির পানিতে নামছে বিশ্বের সর্ববৃহৎ প্রমোদতরী
বাংলালিংকের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) এরিক অস বলেন, ‘দেশজুড়ে আমাদের বিস্তৃত নেটওয়ার্ক কাভারেজ, উন্নত ভয়েস, ডাটা এবং মাইবিএল সুপার অ্যাপ ও টফির মতো ডিজিটাল সেবার মাধ্যমে জনসাধারণের ক্ষমতায়নে ভূমিকা রাখতে সাহায্য করবে।’
বাংলালিংকের চিফ টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন অফিসার (সিটিআইও) হুসেইন টারকার বলেন, ‘আমাদের ৩০ শতাংশেরও বেশি সাইট মাত্র দেড় বছরে চালু করা হয়েছে, যা নেটওয়ার্ক সম্প্রসারণে টেলিকম খাতে একটি নতুন মানদণ্ড তৈরি করেছে। এ অর্জন দেশের প্রতিটি কোণে থাকা গ্রাহকের জন্য সেরা নেটওয়ার্ক কভারেজ ও সেবার গুণগত মান নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের চেষ্টার প্রতিফলন।’
-B