লাখো পর্যটক টানছে বেইজিংয়ের থিয়েটার কমপ্লেক্স এনসিপিএ

- মনিটর অনলাইন  Date: 19 December, 2024
লাখো পর্যটক টানছে বেইজিংয়ের থিয়েটার কমপ্লেক্স এনসিপিএ

বেইজিং : এশিয়ার বৃহত্তম থিয়েটার কমপ্লেক্স বেইজিংয়ের ন্যাশনাল সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস (এনসিপিএ)। ২০০৭ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশ-বিদেশের লাখ লাখ শিল্প-সংস্কৃতিপ্রেমী পর্যটকের আগ্রহের কেন্দ্রে রয়েছে এই এনসিপিএ।

চীনের এই আধুনিক স্থাপত্যটির নকশা করেছেন বিশ্ববিখ্যাত ফরাসি স্থপতি পল আন্দ্রেই। ডিমাকৃতির এই ভবনটি দেখতেই যেন প্রতিদিন দেশ-বিদেশ থেকে পর্যটকরা ভিড় করেন। এছাড়া এশিয়ার সবচেয়ে বড় থিয়েটার কমপ্লেক্স হিসেবে সুনাম ছড়িয়ে পড়ায় ধীরে ধীরে মানুষের আগ্রহ বাড়ছে।

অপেরা হলে প্রধানত অপেরা, নৃত্য, ব্যালে এবং বড় ধরনের পারফরম্যান্স হয়ে থাকে। অপেরা হলের অডিটোরিয়ামে দুই হাজার ২০৭টি আসন রয়েছে। আর থিয়েটার হলে মঞ্চস্থ হয়ে থাকে নাটক। এই হলের আসন সংখ্যা এক হাজার ৩৬টি। আধুনিক যন্ত্রপাতি দিয়ে সাজানো হয়েছে থিয়েটার হলটি।

মিউজিক হলে সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এখানে এক হাজার ৮৫৯টি আসন রয়েছে।

১লাখ ৬৫ হাজার বর্গমিটার এলাকায় এনসিপিএ নির্মাণ করা হয়েছে। প্রধান ভবনের আয়তন এক লাখ ৫ হাজার বর্গ মিটার।  

-B

Share this post



Also on Bangladesh Monitor