কলকাতা: কলকাতার আকাশে বড় বিপদ তাড়া করছে পাইলটদের, যে কোনো সময় ঘটে যেতে পারে উড়োজাহাজ দুর্ঘটনা। এ নিয়ে একাধিকবার পুলিশের কাছে অভিযোগ করেও কোনো কাজ হয়নি।
এবার কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ রাজ্যের নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরকে চিঠি দিয়েছে।
জানা গেছে, লেজার আলোয় চোখ ধাঁধিয়ে যাচ্ছে পাইলটদের। বিমানবন্দর এলাকায় নিত্যদিন এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ লেজার লাইট সমস্যা নিয়ে রাজ্যের পৌর বিষয়ক দপ্তরকে চিঠি দিয়েছে।
আবেদনে তারা জানায়, বিমানবন্দরের আশপাশের এলাকায় লেজার রশ্মির ব্যবহার যেন পুরোপুরি নিষিদ্ধ করা হয়। শুধু তাই নয়, পুলিশ এবং বিমানবন্দর এলাকার পৌরসভাগুলোর সহযোগিতা কাম্য সেই কথাও বলা হয়েছে।
বিধাননগর পুলিশ কমিশনারেটকেও চিঠি দেওয়া হয়েছে।
এদিকে গত ২৪ ফেব্রুয়ারি বেঙ্গালুরু থেকে কলকাতায় যাওয়া একটি ফ্লাইট লেজার রশ্মির ফলে দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল। ২৫ ফেব্রুয়ারির রাতে অল্পের জন্য বেঁচেছিল আরও একটি ফ্লাইট । ২৮ ফেব্রুয়ারি আগরতলা থেকে কলকাতায় আসা একটি ফ্লাইট লেজার রশ্মির ফলে দুর্ঘটনার কবলে পড়ছিলো।
-B