গৌরবময় সাফল্য অর্জন করলো বিমান বাংলাদেশ 

-মনিটর রিপোর্ট Date: 08 July, 2025
গৌরবময় সাফল্য অর্জন করলো বিমান বাংলাদেশ 

ঢাকাঃ দেশের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ‘এয়ারলাইন অব দ্য ইয়ার ২০২৪’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এক উজ্জ্বল সাফল্য অর্জন করেছে। 

শেয়ারট্রিপ ও পর্যটনবিষয়ক শীর্ষ পত্রিকা বাংলাদেশ মনিটর-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিমান মোট ৫টি সম্মানজনক পদক লাভ করেছে, যার মধ্যে রয়েছে ৩টি স্বর্ণপদক।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যেসব ক্যাটাগরিতে স্বর্ণপদক অর্জন করেছে সেগুলো হলো—

১. দীর্ঘ দূরত্বের আন্তর্জাতিক রুটে শ্রেষ্ঠ ফ্লাইট পরিচালনা,
২. ইকোনমি ক্লাসে শ্রেষ্ঠ ইন-ফ্লাইট খাবার,
৩. বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় এয়ারলাইন্স ব্র্যান্ড।

এই অর্জন বিমানের আন্তর্জাতিক মানসম্পন্ন সেবা, যাত্রী সন্তুষ্টি এবং দেশের এভিয়েশন খাতে নেতৃত্ব প্রদানের স্বীকৃতিস্বরূপ।

এছাড়াও বিমান আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে। ‘বেস্ট ইম্প্রুভড এয়ারলাইন্স’ ক্যাটাগরিতে রৌপ্য পদক এবং অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার জন্য ব্রোঞ্জ পদক লাভ করে প্রতিষ্ঠানটি।

এই সম্মাননা প্রমাণ করে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স শুধুমাত্র আন্তর্জাতিক রুটে নয়, বরং অভ্যন্তরীণ রুটেও যাত্রীসেবার মান উন্নয়নে প্রতিনিয়ত সচেষ্ট এবং প্রতিশ্রুতিবদ্ধ। এটি প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের উন্নয়ন প্রচেষ্টা ও পেশাদারিত্বের একটি অনন্য স্বীকৃতি।

-B

Share this post



Also on Bangladesh Monitor