ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করলো বিমান বাংলাদেশ

মনিটর রিপোর্ট Date: 09 March, 2024
ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করলো বিমান বাংলাদেশ

ঢাকা: যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দিবসটি উপলক্ষে প্রধান কার্যালয় বলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

এদিন বলাকা লবিতে বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) থেকে সংগৃহীত ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ কেন্দ্রিক প্রামাণ্যচিত্র ‘স্বাধীনতা কী করে আমাদের হলো’ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ এবং ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রদর্শন করা হয়।

দিবসটি উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাবেক সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও অতিরিক্ত সচিব শফিউল আজিম, বিমানের পরিচালক, কর্মকর্তা-কর্মচারী এবং বিমান কেন্দ্রিক বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য, ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন এবং জনগণকে উদ্বুদ্ধ করেন। ২০১৭ সালে ইউনেস্কো ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। 

-B

Share this post



Also on Bangladesh Monitor