স্বাধীনতা দিবস উদযাপন করলো বিমান

মনিটর রিপোর্ট Date: 27 March, 2024
স্বাধীনতা দিবস উদযাপন করলো বিমান

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। 

মঙ্গলবার (২৬ মার্চ) বিমানের প্রধান কার্যালয় বলাকায় মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের বিনম্র শ্রদ্ধা জানানো হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, বলাকায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তাফা কামাল উদ্দীন, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী বৃন্দ ।

স্বাধীনতা দিবস উপলক্ষে বিমানের ইনফ্লাইট এন্টারটেইনমেন্টে (আইএফই) স্বাধীনতা দিবসের ঘোষণা প্রচার করা হয়। মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিমানের সকল মসজিদে দোয়া ও মোনাজাত আয়োজন করা হয়। 

-B

Share this post



Also on Bangladesh Monitor