নানা কর্মসূচি পালনের মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবন, মতিঝিল জেলা বিক্রয় অফিস ও বিমানের সকল অভ্যন্তরীণ স্টেশনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
বলাকা ভবন চত্বরে অবস্থিত স্মৃতিসৌধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সমবেত কণ্ঠে ''জয় বাংলা - বাংলার জয়'' পরিবেশন করা হয়।
এদিন বীর শহীদদের স্মরণে বিমান কেন্দ্রিক বিভিন্ন ট্রেড ইউনিয়ন/আসোসিয়েশন সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে।
বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবন, মতিঝিল জেলা বিক্রয় অফিস ও বিমানের সকল অভ্যন্তরীণ স্টেশনে আলোকসজ্জা করা হয় । এছাড়াও বীর শহীদদের আত্মার শান্তি কামনা ও দেশের শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি এবং বিমানের উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
-B