বিমান -ঢাকা ট্রাভেল মার্ট ২০২৪ : নভোএয়ারের টিকিটে ১৫ শতাংশ ছাড়

মনিটর রিপোর্ট Date: 07 February, 2024
বিমান -ঢাকা ট্রাভেল মার্ট ২০২৪ : নভোএয়ারের টিকিটে ১৫ শতাংশ ছাড়

ঢাকা: সব রুটের টিকিটের মূল্যে ১৫ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে দেশের অন্যতম বেসরকারি উড়োজাহাজ সংস্থা নভোএয়ার। এছাড়া কক্সবাজার ও কলকাতায় ভ্রমণের জন্য আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজ ঘোষণা করেছে উড়োজাহাজ সংস্থাটি।

এক বিজ্ঞপ্তিতে নভোএয়ার জানায়, অফারগুলো উপভোগ করতে ঢাকা ট্রাভেল মার্ট-২০২৪ এর নভোএয়ারের প্যাভিলিয়নে এসে টিকিট কিনতে হবে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত এই পর্যটন মেলা অনুষ্ঠিত হবে।

নভোএয়ার বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, যশোর, সৈয়দপুর, সিলেট, রাজশাহী এবং আন্তর্জাতিক গন্তব্যে কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে।

সাশ্রয়ী মূল্যে কক্সবাজার ও কলকাতায় আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজের মধ্যে রয়েছে দুই রাত তিনদিন হোটেলে থাকার সুবিধা, আসা-যাওয়ার নভোএয়ারের টিকিটসহ অন্যান্য সুবিধা। ভ্রমণপিপাসুরা দেশের শীর্ষ বেসরকারি ব্যাংকগুলোর কার্ড ব্যবহার করে বিনা সুদে ৬ মাসের সহজ কিস্তিতে এই প্যাকেজে ভ্রমণ করতে পারবেন।

কক্সবাজারের হোটেলগুলোর মধ্যে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, ওশান প্যারাডাইজ হোটেল অ্যান্ড স্পা, লং বিচ হোটেল, হোটেল দি কক্স টুডে, ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা, হোটেল রামাদা, সিগাল হোটেল, নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট, বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ, প্রাসাদ প্যারাডাইজ হোটেল অ্যান্ড রিসোর্ট, উইন্ডি ট্যারেস হোটেল, হোটেল সি প্যালেস, গ্রেস কক্স স্মার্ট হোটেল, হোটেল কল্লোল ও আলেগ্রো সুইটস।

এছাড়া কলকাতায় হোটেলগুলোর মধ্যে রয়েছে হোটেল হিন্দুস্থান ইন্টারন্যাশনাল, দি পিয়ারলেস ইন ও হোটেল ক্যাম্পটন।

-B

Share this post



Also on Bangladesh Monitor