ঢাকাঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০২৪ খ্রিষ্টাব্দে সাফল্যমন্ডিত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে দাম্মাম এয়ারপোর্ট কোম্পানি কর্তৃক "Best Improved Slot Adherence Award 2024" সম্মাননা পুরস্কার অর্জন করেছে।
অন-টাইম অপারেশনাল পারফরম্যান্স, স্লট বরাদ্দের দক্ষ ব্যবস্থাপনা এবং সামগ্রিক সক্ষমতার মাপকাঠিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ পুরস্কার অর্জন করে।
DACO এর সম্মানিত সিইও মোহাম্মদ আল হাসানি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দাম্মাম, সৌদি আরবের আঞ্চলিক ব্যবস্থাপক নাজমুল কবির খান'র হাতে এ সম্মাননা পুরস্কার তুলে দেন।
উল্লেখ্য, ১৯ মে ২০২৫ খ্রি. তারিখে Dammam Airport Company (DACO) তাদের ‘বিনিয়োগ দিবস-২০২৫’ উপলক্ষে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে বিভিন্ন দেশের ৩৭টি এয়ারলাইন্সের মধ্যে সেরা এয়ারলাইন্স হিসেবে এই পুরস্কার প্রদান করে।
পুরস্কার গ্রহণ করে আঞ্চলিক ব্যবস্থাপক নাজমুল কবির খান বলেন, এটি শুধু দাম্মাম নয়, সমগ্র সৌদি আরবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য এটি একটি মাইলফলক।
-B