ল্যান্ডিং গিয়ারে সমস্যার পরও চট্টগ্রামে নিরাপদে অবতরণ করল বিমানের ফ্লাইট

- মনিটর অনলাইন রিপোর্ট Date: 01 December, 2021
ল্যান্ডিং গিয়ারে সমস্যার পরও চট্টগ্রামে নিরাপদে অবতরণ করল বিমানের ফ্লাইট

ঢাকাঃ ল্যান্ডিং গিয়ারে সমস্যার কারণে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে প্রথমে অবতরণ করতে না পারায় আকাশে বেশ কয়েকবার চক্কর দিল বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। তবে অবশেষে বিমানবন্দরে নিরাপদে অবতরণ করল জাতীয় পতাকাবাহী বাংলাদেশ বিমানের উড়োজাহাজটি।   

বিভিন্ন সূত্র মতে, বুধবার সন্ধ্যায় ঢাকা থেকে বিমানের বিজি ৬১৭ ফ্লাইটটি ৪২ জন যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। কিন্তু চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণের আগমুহূর্তে ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেয়। যার ফলে উড়োজাহাজটি আকাশে কয়েকবার চক্কর দিতে থাকে।

পরিস্থিতিতে উড়োজাহাজটির জরুরি অবতরণের জন্য যেসব কার্যক্রম রয়েছে, সেগুলো সম্পন্ন করে শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ।

অবশেষে রাত ৯টা ৪০ মিনিটে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়।

বিভিন্ন রিপোর্ট মতাবেক, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জেলা ব্যবস্থাপক সাকিয়া সুলতানা রাত ১০টায় জানায় যে বিমানের ফ্লাইটটি চট্টগ্রাম বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে।

Share this post



Also on Bangladesh Monitor