বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর রোম- ঢাকা ফ্লাইট এর প্রচার-প্রচারনা উপলক্ষ্যে নেপোলি শহরের একটি রেস্টুরেন্টে শুক্রবার (২৯ মার্চ) ইতালির নেপোলি শহরে সাংবাদিকদের সাথে " মিট দ্যা প্রেস" ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ঢাকা-রোম-ঢাকা ফ্লাইটের বিভিন্ন বিষয়ে উপস্থিত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া কে বিভিন্ন বিষয়ে অবহিত করা হয়। প্রেসের সাথে মতবিনিময় শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ঢাকা-রোম-ঢাকা ফ্লাইটের সফলতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান জনাব সাজ্জাদুল হাসান এমপি, এছাড়া জাতীয় প্রেসক্লাবে সভাপতি ফরিদা ইয়াসমিন এমপি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব জনাব মো: মোকাম্মেল হোসেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর পরিচালনা পর্ষদ সদস্যবৃন্দ, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব শফিউল আজিম, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গ সহ নেপোলি শহরে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর পক্ষথেকে ঢাকা-রোম-ঢাকা ফ্লাইটের যাত্রী বাড়ানো এবং প্রচারের জন্য উপস্থিত সকলের কাছে বিশেষ অনুরোধ জানানো হয়।
অনুষ্ঠান শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর জনসংযোগ বিভাগের পক্ষথেকে নেপোলি শহরে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের সাথে জনসংযোগ করা হয়, তাদের মাঝে লিফলেট ও ব্রুশিয়ার বিতরণ করা হয়। এসময়ে প্রবাসী বাংলাদেশিরা জানান, তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর রোম ফ্লাইট চালু করাতে অত্যন্ত আনন্দিত। তারা আরও জানান যে, নেপোলির প্রবাসী বাংলাদেশিরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ ভ্রমণ করার বিষয়ে সর্বসম্মত এবং তারা নিজ নিজ স্থান থেকে বিমান এর প্রচার করবেন।
--B