কেরালা: মুম্বাই থেকে কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে যাওয়া এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বোমা হামলার হুমকির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর আন্তর্জাতিক বিমানবন্দরটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। পরে ফ্লাইটটিকে নিরাপদ দূরত্বে সরিয়ে যাত্রীদের নামিয়ে আনা হয়।
সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, সকাল সাড়ে ৭টার সময় পাইলট জানান যে, ফ্লাইটে বোমা রাখা রয়েছে বলে হুমকি দেওয়া হয়েছে। ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করার পরেই কোনো ঝুঁকি না নিয়ে সেটিকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ৮টা ৪৪ মিনিটে ফ্লাইটে থাকা ১৩৫ জন যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়।
কর্তৃপক্ষ জানায়, তল্লাশির পর ফ্লাইটটিতে সন্দেহজনক কোনো বস্তুর সন্ধান মেলেনি। কে বা কারা বোমা রাখা রয়েছে বলে হুমকি দিয়েছে সে বিষয়ে তদন্ত চলছে। তবে এ ঘটনায় বিমানবন্দরের পরিষেবা ব্যাহত হয়নি।
-B