বোমা হুমকি : রোম ফ্লাইটের যাত্রীদের নিরাপদে বিমানবন্দর ত্যাগ

- মনিটর রিপোর্ট  Date: 22 January, 2025
বোমা হুমকি : রোম ফ্লাইটের যাত্রীদের নিরাপদে বিমানবন্দর ত্যাগ

ঢাকাঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইট বিজি-৩৫৬ মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে আজ ২২ জানুয়ারি ২০২৫ তারিখ সকাল ০৯:২০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। 

ফ্লাইটটি ঢাকায় অবতরণের আগ মুহূর্তে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ জানতে পারে ফ্লাইটটিতে বোমা হামলার হুমকি রয়েছে। 

সিকিউরিটি প্রসিডিউর অনুযায়ী, অবতরনের পরপরই বিমানবন্দরে নিয়োজিত নিরাপত্তা সংস্থাগুলোর সমন্বয়ে ফ্লাইটটিকে নিরাপত্তা বেষ্টনীতে নেয়া হয়।
যাত্রীবৃন্দকে নিরাপদে নামানো হয় এবং সকল যাত্রী ও ব্যাগেজসহ এয়ারক্রাফট তল্লাশী করা হয়। 

নিরাপত্তা তল্লাশিতে কোন কিছু না পাওয়ায় ‘সিকিউরিটি থ্রেট ক্লিয়ার’ হয় দুপুর ১২:৩০টায়। যথাযথ নিরাপত্তা তল্লাশী শেষে দুপুর ১:৩০টার মধ্যে সকল যাত্রী নিরাপদে বিমানবন্দর ত্যাগ করেন। 

বিমানবন্দরে অবস্থানকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বিমানবন্দর কর্তৃপক্ষ কর্তৃক যাত্রীদেরকে সর্বোচ্চ সেবা প্রদান করা হয় বা বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স'র মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।   

-B

Share this post



Also on Bangladesh Monitor