দত্তক ইস্যুতে ভিজিটর ভিসা নিয়ে সতর্কতা

-মনিটর রিপোর্ট Date: 09 March, 2026
দত্তক ইস্যুতে ভিজিটর ভিসা নিয়ে সতর্কতা

ঢাকাঃ বি১/বি২ ভিজিটর ভিসা ব্যবহার করে বিদেশে দত্তক নেওয়ার ক্ষে‌ত্রে গুরুতর অভিবাসন ও আইনি জটিলতা তৈ‌রি হ‌তে পা‌রে।

সোমবার (৯ মার্চ) ভিসা সংক্রান্ত এক বার্তায় ঢাকার মা‌র্কিন দূতাবাস এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

মা‌র্কিন দূতাবাসের বার্তায় উ‌ল্লেখ করা হয়, বি১/বি২ ভিজিটর ভিসা ব্যবহার করে বিদেশে দত্তক নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা প্রতিষ্ঠিত আইনগত প্রক্রিয়া এড়িয়ে যেতে পারে এবং সৃষ্টি করতে পারে গুরুতর অভিবাসন ও আইনি জটিলতা। এতে হেগ কনভেনশন, যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন এবং শিশুর নিজ দেশের আইন ভঙ্গ হওয়ার ঝুঁকি থাকে।  

জেনেশুনে আইনি প্রক্রিয়া এড়িয়ে বি১/বি২ ভিসার জন্য আবেদন করলে তা ভিসা জালিয়াতি হিসেবে গণ্য হতে পারে।

-B

Share this post



Also on Bangladesh Monitor