দুবাইঃ যাত্রীদের ভালোবাসার আবেগে অনুপ্রাণিত করতে ভ্যালেন্টাইনস ডে ঘিরে বিশেষ আয়োজন করেছে এমিরেটস। যাত্রীদের জন্য রয়েছে ভ্যালেন্টাইন থিম ভিত্তিক কেক ও চকলেট, লাউঞ্জে গোলাপি ডেজার্ট, রোমান্টিক রোজ শ্যাম্পেইন এবং রোমান্টিক সিনেমা ও গানের সমারহ।
১৪ ফেব্রুয়ারি ইকোনমি ও প্রিমিয়াম ইকোনমি শ্রেণির প্রতি যাত্রীকে উপহার হিসেবে দেয়া হচ্ছে রাস্পবেরি চকলেট ব্রাউনি সমেদ একটি মিনি গিফট বক্স। রোমান্টিক পরিবেশ তৈরির লক্ষ্যে ফ্লাইটের ভেতরে সৃষ্টি করা হয়েছে সফট লাল আলোর আবহ।ফার্স্ট ও বিজনেস ক্লাস যাত্রীরা পাচ্ছেন চকলেট ব্রাউনি ও হার্ট আকৃতির রাস্পবেরি গ্যানাশ টার্ট। এ৩৮০ ফ্লাইটের অনবোর্ড লাউঞ্জে পরিবেশন করা হচ্ছে লেমন ও রাস্পবেরি কাপকেক, প্রফিটারোল ও মিনি টার্টসহ নানা মিষ্টান্ন।
ভ্যালেন্টাইনস ডেতে ফার্স্ট ক্লাস যাত্রীদের স্বাগত জানানো হচ্ছে এমিরেটস এক্সক্লুসিভ ও বিরল Dom Pérignon Rosé 2009 দিয়ে। বিজনেস ক্লাসে পরিবেশন করা হচ্ছে মূল্যবান Moët & Chandon Rosé Impérial।
১৩–১৫ ফেব্রুয়ারি দুবাইয়ের এমিরেটস লাউঞ্জে ফার্স্ট ক্লাস যাত্রীরা উপভোগ করতে পারছেন রাস্পবেরি ভ্যানিলা কেক, পেস্তা-স্ট্রবেরি কেক ও রেড ভেলভেট কেক, সঙ্গে থাকবে Love Potion ও Whispered Hearts-এর মতো বিশেষ পানীয়। বিজনেস ক্লাস যাত্রীদের জন্য থাকছে রেড বেরি কেক, স্ট্রবেরি-পেস্তা টার্ট, রাস্পবেরি শু বা স্ট্রবেরি চিজকেক আইসক্রিম ও রাস্পবেরি-রোজ ড্রিংক।
বিশ্বজুড়ে এমিরেটস লাউঞ্জগুলোতেও রয়েছে ভ্যালেন্টাইন বিশেষ আয়োজন—রোমে হার্ট আকৃতির রাভিওলি, কায়রোতে ভ্যালেন্টাইন কাপকেক এবং শ্রীলঙ্কায় চকলেট-ডুবানো স্ট্রবেরি।
এমিরেটসের ইনফ্লাইট বিনোদন ব্যবস্থা ice-এর ১০০টিরও বেশি সিনেমা যাত্রীদের নিয়ে যাবে রোমান্টিকতার মোহময় জগতে । পাশাপাশি Spotify-এর Valentine’s Day Love Mixtape ও Emirates-এর Romantic Moments প্লেলিস্টে যাত্রীরা উপভোগ করতে পারছেন ভালোবাসা নিয়ে পরিবেশিত অসাধারণ অনেক গান ও মিউজিক।
-N