বিমানের লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন 

মনিটর রিপোর্ট Date: 14 October, 2023
বিমানের লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন 

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিঃ এর জনসংযোগ শাখার পক্ষে মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার এক প্রেস বিজ্ঞপ্তিতে সংবাদপত্রে প্রকাশার্থে অনুরোধ জানিয়েছেন যে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিঃ এর কমিজ-৩ (কিচেন) এবং কমিজ-৩ (বেকারি) পদে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত আগামী ১৪/১০/২০২৩ খ্রিঃ তারিখ, শনিবার বিকাল ০৩.০০ টার পরিবর্তে  আগামী ২১ অক্টোবর ২০২৩ তারিখ বিকাল ৩:০০টায় একই কেন্দ্রে সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, (কাওলার রেল গেট সংলগ্ন), কুর্মিটোলা-কাওলার, ঢাকা- কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: বিদেশি পর্যটক টানতে আসছে ই-ভিসা

বর্ণিত পদের আবেদনকারী প্রার্থীগণ http://bbal.teletalk.com.bd/bbal2/admitcard/ লিংকে সরাসরি ক্লিক করে লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডকৃত প্রবেশপত্রসহ প্রার্থীদের ২১ অক্টোবর ২০২৩ তারিখ বিকাল ৩:০০ টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হলো।

 ইতোমধ্যে টেলিটকের মাধ্যমে পরীক্ষার্থীদের ফোনে ক্ষুদে বার্তা প্রেরণের মাধ্যমে অবগত করা হয়েছে। বিমানের  www.biman.gov.bd ওয়েবসাইটে এ সংক্রান্ত নোটিশ আপলোড করা হয়েছে।”

-B

Share this post



Also on Bangladesh Monitor