পেট্রলের চেয়ে সস্তা উড়োজাহাজের জ্বালানি!

মনিটর ডেস্ক রিপোর্ট Date: 30 October, 2021
পেট্রলের চেয়ে সস্তা উড়োজাহাজের জ্বালানি!

পেট্রলের চেয়ে সস্তা উড়োজাহাজের জ্বালানির দাম৷ভারতে বৃহস্পতিবার প্রতি লিটার পেট্রলের দাম ছিল ১০৮ রুপি ৭৮ পয়সা। ডিজেলের দরও ১০০ রুপির উপরে। কারণ হিসেবে বলা হয়েছে পেট্রল-ডিজেলের উপর কেন্দ্রীয় ও রাজ্য সরকারের অতিরিক্ত করের বোঝা৷
ভারতে প্রায় সব কিছুতেই জিএসটি কার্যকর হলেও এখনও পর্যন্ত তার বাইরে রয়েছে জ্বালানির দাম। আন্তর্জাতিক বাজারে ওঠাপড়ার উপরে নির্ভর করেই প্রতি দিন দাম কমে বা বাড়ে।বর্তমানে ভারতের কেন্দ্রীয় সরকার যে পরিমাণে কর চাপায় তাতে প্রতি লিটার পেট্রলে কেন্দ্র বিক্রি হয় ৩২.৮০ রুপি আর ডিজেলের ক্ষেত্রে ৩১.৮০ রুপি। এর উপরে বিভিন্ন রাজ্য সরকার বিভিন্ন হারে কর, সেস, ভ্যাট বসায়।
যার ফলে পেট্রল, ডিজেল কেনার সময় জ্বালানির মূল দামের থেকে কর দিতে হয় বেশি। মোটামুটি এই দুই জ্বালানিতে কেন্দ্র ৬৩ শতাংশ এবং রাজ্য ৩৭ শতাংশ কর চাপায়। আর এই করের হারটাই বিমানের জ্বালানির ক্ষেত্রে অনেকটা কম।
বৃহস্পতিবার প্রতি লিটার ডিজেল বিক্রি হয়েছে ১০০ রুপি ১৪ পয়সায়। অথচ একই সময়ে  বিমানের জ্বালানি এয়ার টারবাইন ফুয়েল- এর দর লিটার প্রতি ছিল ৭৬ রুপি ৫৯ পয়সা।
ফলে লিটার প্রতি জ্বালানির দর অনুযায়ী এমনটা মনে হতেই পারে, মোটরসাইকেল চালানোর চেয়ে উড়োজাহাজে ওড়া সস্তার।
 

Share this post



Also on Bangladesh Monitor