চীনা দূতাবাসের ভিসা অফিস ১৬-২১ ফেব্রুয়ারি বন্ধ

-মনিটর রিপোর্ট Date: 10 February, 2026
চীনা দূতাবাসের ভিসা অফিস ১৬-২১ ফেব্রুয়ারি বন্ধ

ঢাকাঃ ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের ভিসা অফিস আগামী ১৬ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার চীনা দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

বার্তায় বলা হয়, নির্ধারিত ছুটির সময়সূচি অনুযায়ী ১৬ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ভিসা অফিসে সব ধরনের সেবা বন্ধ থাকবে। এসময় ভিসা সংক্রান্ত কোনো আবেদন গ্রহণ বা প্রক্রিয়াকরণ করা হবে না।

-B

Share this post



Also on Bangladesh Monitor