ঢাকাঃ চীন-ভারত সীমান্তে ২০২০ সালে সংঘাতের কারণে ক্ষতিগ্রস্ত সম্পর্ক পুনর্গঠনে উদ্যোগ নিচ্ছে দেশদুটো। মঙ্গলবার (১৯ আগস্ট) দু দেশের শীর্ষ কর্মকর্তাদের সম্মতিতে দুদেশের মধ্যে পুনরায় সরাসরি ফ্লাইট চালু এবং বিনিয়োগ ও বাণিজ্যে প্রবাহ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বলা হয়, দুদেশের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু এবং ভিসা প্রক্রিয়া সহজীকরণের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া, বিনিয়োগ ও বাণিজ্য প্রবাহ বৃদ্ধির অংশ হিসেবে দুদেশের সীমান্তবর্তী তিনটি স্থানে সীমান্ত-বাণিজ্য পুনরায় চালু করা হবে।
আলোচনায় হিমালয় সীমান্তে সেনা প্রত্যাহার, সীমান্ত চিহ্নিতকরণের মতো বিষয়ও উঠে এসেছে বলে জানিয়েছে ভারত।
২০২০ সালে করোনা মহামারির সময় দুদেশের মধ্যে স্থগিত হওয়া সরাসরি ফ্লাইট পরিষেবা এতদিনে পুনর্বহাল হতে চলেছে। তবে সুনির্দিষ্ট তারিখ জানানো হয়নি।
-B