পার্বত্য চট্টগ্রামকে বিশ্বমানের ইকোট্যুরিজম স্পট করা হবে  

-মনিটর রিপোর্ট Date: 21 February, 2026
পার্বত্য চট্টগ্রামকে বিশ্বমানের ইকোট্যুরিজম স্পট করা হবে  

চট্টগ্রাম : পার্বত্য চট্টগ্রাম-কে বিশ্বমানের ইকোট্যুরিজম গন্তব্যে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন বলেছেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এই অঞ্চলে রয়েছে প্রাকৃতিক সম্পদ ও নৈসর্গিক সৌন্দর্যের অপার সম্ভাবনা, যা কাজে লাগাতে সবাইকে সঙ্গে নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) হাটহাজারী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।

ফ্যামিলি কার্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘সারাদেশের ৪ কোটি পরিবারকে এই সুবিধার আওতায় আনা হবে। এখানে দল, ধর্ম, গোত্র বা শ্রেণিভেদে কোনো বৈষম্য থাকবে না। হাটহাজারীতে হতদরিদ্র, দরিদ্র, নিম্নমধ্যবিত্ত ও সচল এই চার শ্রেণিতে তালিকা প্রস্তুতের কাজ শুরু হবে। আমি আগে যেমন সাধারণ মানুষ ছিলাম, এখনো তেমনই আছি। হাটহাজারীর সন্তান হিসেবে মানুষের সেবায় কাজ করে যেতে চাই।’

প্রতিমন্ত্রী বলেন, খালগুলো পুনরুদ্ধার করে নাব্যতা ফিরিয়ে আনা হবে, যাতে কৃষকরা সরাসরি উপকৃত হন। একই সঙ্গে যানজট নিরসনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে। 

-B

Share this post



Also on Bangladesh Monitor