মহান শহীদ দিবস ও মাতৃভাষা দিবস পালন করলো বিমান

মনিটর রিপোর্ট Date: 22 February, 2024
মহান শহীদ দিবস ও মাতৃভাষা দিবস পালন করলো বিমান

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। 

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর পক্ষ থেকে ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনে শাহাদতবরণকারী সকল বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন বিমানের পরিচালক প্রশাসন ও মানবসম্পদ (যুগ্মসচিব) মো. ছিদ্দিকুর রহমান, বিমানের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণসহ বিমান কেন্দ্রিক বিভিন্ন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। মহান শহীদ দিবস উপলক্ষে এদিন বিমানের প্রধান কার্যালয়সহ অন্যান্য শাখা কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

-B

Share this post



Also on Bangladesh Monitor