‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’ শুরু ২৭ মার্চ 

জাফর আলম, কক্সবাজার Date: 25 March, 2026
‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’ শুরু ২৭ মার্চ 

কক্সবাজার: ফিল্ম ক্লাব দুই দিনব্যাপী প্রথম কক্সবাজার চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে। উৎসবে মোট ছয়টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও একটি তথ্যচিত্র প্রদর্শিত হবে।

আগামী ২৭ মার্চ বিকেল ৫টায় একটি তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে উৎসবের উদ্বোধন হবে। এর পর প্রদর্শিত হবে বন্ধন বিশ্বাস পরিচালিত ‘ছায়াবৃক্ষ’, অপূর্ব রানা পরিচালিত ‘জলরং’ এবং বড়ুয়া সুনন্দা কাকন পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো।

পরদিন ২৮ মার্চ উৎসবের সমাপনী দিনে, দর্শকরা দেখবেন সবুজ খান পরিচালিত ‘বেহুলা দরদী’, মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘ময়নার চর’ এবং তানভীর হাসান পরিচালিত ‘মধ্যবর্তী’— এই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোর মাধ্যমে প্রথম কক্সবাজার চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে।

কক্সবাজার ফিল্ম ক্লাবের সভাপতি মোহাম্মদ সেলিম বলেন, ‘মোবাইল ফোনের ছোটপর্দায় সিনেমা দেখার এই যুগে বাংলা সিনেমার সমসাময়িক গল্পগুলোকে বড়পর্দায় ফিরিয়ে আনাই এই উদ্যোগের মূল লক্ষ্য।’

আয়োজকরা জানিয়েছেন যে, কক্সবাজারের লাবণী বিচ পয়েন্ট উন্মুক্ত মঞ্চে প্রতিদিন সন্ধ্যায় তিনটি চলচ্চিত্র প্রদর্শিত হবে এবং এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

-B

Share this post



Also on Bangladesh Monitor