ঢাকাঃ ঢাকা ও চট্টগ্রামের ৪০টির বেশি আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প নিয়ে শুরু হয়েছে ৫ দিনব্যাপী সিপিডিএল প্রপার্টি এক্সপো।
রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের সিপিডিএল হুসনা প্যালাডিয়াম প্রকল্প প্রাঙ্গণে আয়োজিত এ মেলা ১৭-২১ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা-রাত ৯টা পর্যন্ত চলবে।
সিপিডিএলের নির্মাণাধীন ও রেডি প্রকল্প থেকে নির্বাচিত ইউনিটগুলো এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে সিংগেল ও ডাবল ইউনিট অ্যাপার্টমেন্ট হোম, ২০টির অধিক কম্বো ফিচার সংবলিত কমিউনিটি লিভিং এবং করপোরেট অফিস, ফ্ল্যাগশিপ শোরুম ও রেস্টুরেন্টের জন্য কমার্শিয়াল স্পেসসহ বিভিন্ন ধরনের প্রকল্প।
মেলায় এসে গ্রাহকরা সরাসরি প্রকল্পসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন। পাশাপাশি বুকিং সুবিধা ও বিনিয়োগ পরামর্শকদের সহায়তা নিতে পারবেন।
-B