ঢাকায় ৫৮তম ডিজিসিএ সম্মেলন শুরু

এভিয়েশন শিল্পে বাংলাদেশ একটি সম্ভাবনার নামঃ প্রতিমন্ত্রী মাহবুব আলী

- মনিটর রিপোর্ট Date: 15 October, 2023
এভিয়েশন শিল্পে বাংলাদেশ একটি সম্ভাবনার নামঃ প্রতিমন্ত্রী মাহবুব আলী
১৫ই অক্টোবর রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ৫৮তম ডিজিসিএ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী, সচিব মোঃ মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ মফিদুর রহমান, ইকাও কাউন্সিল প্রেসিডেন্ট সালভাতোর সাকিতানো ও ইকাও কাউন্সিল মহাসচিব হুয়ান কার্লোস সালজার প্রমুখ-ছবিঃ মনিটর

ঢাকাঃ এভিয়েশন শিল্পে বাংলাদেশ একটি সম্ভাবনার নাম। এই সম্ভাবনাকে বাস্তবতায় রূপান্তরের জন্য বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। গত ১০ বছরে বাংলাদেশের এভিয়েশন শিল্পের প্রবৃদ্ধি হয়েছে দ্বিগুণ এবং আগামী ১৫ বছরের মধ্যে এই প্রবৃদ্ধি হবে তিনগুণ।

১৫ই অক্টোবর রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এশীয়-প্যাসিফিক অঞ্চলের দেশ সমূহের অংশগ্রহণে ৫৮তম ডাইরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী।

এভিয়েশন শিল্পে বাংলাদেশ একটি সম্ভাবনার নামঃ প্রতিমন্ত্রী মাহবুব আলীবেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী-ছবিঃ মনিটর

তিনি আরো বলেন, এবছর বাংলাদেশের সাথে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার সম্পর্কের ৫০ বছর পূর্তি হচ্ছে।

মাহবুব আলী বলেন, বিগত সাড়ে ১৪ বছরে বাংলাদেশের এভিয়েশন শিল্প আন্তর্জাতিক মান নিশ্চিত করে বিকশিত হয়েছে। এভিয়েশন শিল্পের দ্রুত প্রবৃদ্ধি নিশ্চিতকরণে আন্তর্জাতিক মান বজায় রাখার জন্য সারাদেশের সকল বিমানবন্দরে সময়োপযোগী অবকাঠামো উন্নয়ন সম্প্রসারণ, জনদক্ষতা উন্নয়ন, নিরাপত্তা উন্নয়ন নিরাপদ বিমান চলাচল নিশ্চিতকরণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণসহ যুগান্তকারী বিভিন্ন উন্নয়ন কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং আরও বেশ কিছু উন্নয়ন কাজ চলমান রয়েছে।

এভিয়েশন শিল্পে বাংলাদেশ একটি সম্ভাবনার নামঃ প্রতিমন্ত্রী মাহবুব আলীইকাও কাউন্সিল প্রেসিডেন্ট সালভাতোর সাকিতানো-ছবিঃ মনিটর

আমাদের লক্ষ্য, বাংলাদেশের সম্ভাবনা ভৌগলিক গুরুত্বকে কাজে লাগিয়ে বাংলাদেশকে বিশ্বের একটি অন্যতম এভিয়েশন হাবে পরিণত করা, জানান প্রতিমন্ত্রী।

এবারের ডিজিসিএ কনফারেন্সের থিম ভবিষ্যৎ প্রজন্মের এভিয়েশন পেশাজীবীদের জন্য জেন্ডার ইকুয়ালিটি নিশ্চিতকরণ এর প্রতি বর্তমান সরকারের সর্বাত্মক সমর্থন রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন টেকসই দূরদর্শী উদ্যোগ গ্রহণের ফলে বাংলাদেশ বর্তমানে সারা বিশ্বে জেন্ডার ইকুয়ালিটি নারীর ক্ষমতায়নে রোল মডেলে পরিণত হয়েছে। সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে জাতীয় উন্নয়ন,অর্থনৈতিক কর্মকান্ড, রাজনীতি, শিক্ষা, স্বাস্থ্য, সরকারি-বেসরকারি চাকরি সহ দেশের প্রতিটি খাতেই বাংলাদেশে নারীর অংশগ্রহণ উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে।

এভিয়েশন শিল্পে বাংলাদেশ একটি সম্ভাবনার নামঃ প্রতিমন্ত্রী মাহবুব আলীবেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান-ছবিঃ মনিটর

ভবিষ্যৎ প্রজন্মের এভিয়েশন পেশাজীবীদের মধ্যে জেন্ডার ইকুয়ালিটি নিশ্চিত করার জন্য ইতোমধ্যেই সরকার বঙ্গবন্ধু নেক্সট জেনারেশন এভিয়েশন প্রফেশনালস স্কলারশিপ চালু করেছি, বলেন প্রতিমন্ত্রী।

৫৮তম ডিজিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ইকাও কাউন্সিল প্রেসিডেন্ট সালভাতোর সাকিতানো, বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেনইকাও কাউন্সিল মহাসচিব হুয়ান কার্লোস সালজার।  

উল্লেখ্য, দিন ব্যাপী অনুষ্ঠেয় ৫৮ তম ডিজিসিএ সম্মেলনে এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৩৬ টি দেশের সিভিল এভিয়েশনের প্রধানগণ প্রতিনিধি এবং ১১ টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি সহ মোট ৩২৭ জন প্রতিনিধি অংশগ্রহণ করছেন।

  • T

Share this post



Also on Bangladesh Monitor