দূষিত শহরের তালিকায় আজ শীর্ষ তিনে ঢাকা

-মনিটর রিপোর্ট Date: 22 November, 2024
দূষিত শহরের তালিকায় আজ শীর্ষ তিনে ঢাকা

ঢাকা: রাজধানী শহরের বায়ুদূষণ বেড়েই চলেছে। বিশেষ করে শীত এলেই দূষণের পরিমাণ বেড়ে প্রায়ই ঢাকার নাম শীর্ষে উঠে আসে। এবারের শীতেও দেখা যাচ্ছে একই চিত্র। গত কয়েকদিন ধরে ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। তালিকায়ও থাকছে শীর্ষ তিনের মধ্যে।

আজ শুক্রবার (২২ নভেম্বর)সকাল ৯টা ৩০ মিনিটে বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ তৃতীয় অবস্থানে ঢাকা। বাতাসের মান ২১৬ স্কোর। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।

এ ছাড়া একিউআই স্কোর ৪৫৫ নিয়ে প্রথম স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। ৪৪৬ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ২০৫ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে মিশরের কায়রো।

তথ্যমতে, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

-B

Share this post



Also on Bangladesh Monitor