ঢাকাঃ জাজিরা এয়ারওয়েজের মাধ্যমে এখন যাত্রীরা ঢাকা থেকে লন্ডন মাত্র এক ঘণ্টা কুয়েতে ট্রানজিট করে যেতে পারবে।
বিমানটির ফ্লাইট ঢাকা হতে শুক্রবার ৭:৩০ এ ছাড়ে এবং ১০:৪০ এ কুয়েতে পৌছায়। সেখানে এক ঘণ্টা ট্রানজিটের পর, ফ্লাইটটি ১১:৪০ এ কুয়েত হতে রওনা দেয় এবং ১৬:১৫ লন্ডনে অবতরণ করে। ফ্লাইটটির জন্য সর্বনিম্ন ভাড়া ৩৯৪ ইউএস ডলার।
ফিরতি ফ্লাইট লন্ডন হতে শনিবার ১২:৪৫ এ উড্ডয়ন করে এবং ২১:০০ এ কুয়েতে অবতরণ করে। আবার এক ঘণ্টা ট্রানজিটের পর, ফ্লাইটটি ২২:০০ এ কুয়েত হতে রওনা দিয়ে ৬:৩০ এ ঢাকায় পৌঁছায়। ফ্লাইটটির জন্য সর্বনিম্ন ভাড়া ৪৫৩ ইউএস ডলার।
উল্লেখ্য, জাজিরা এয়ারওয়েজ যাত্রীদের ৩০ কেজি ফ্রী ব্যাগাজ এলোওয়ান্স অফার করছে।