বিমানের ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবত থাকবে।বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের বরাত দিয়ে আজ এক প্রেস বিজ্ঞপিতে জানানো হয় যে উড়োজাহাজের স্বল্পতা, আসন্ন হজ্ব কার্যক্রম পরিচালনা, উড়োজাহাজের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষনের স্বার্থে এবং নেটওয়ার্কজুড়ে উড়োজাহাজের সর্বোত্তম ব্যবহার ও পরিচালন দক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এমতাবস্থায় ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা রুটের পরিবর্তে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে যাত্রীদের ভ্রমণ সুবিধা প্রদান করা হবে। তারিখ পরিবর্তন, টিকেট রিফান্ড ইত্যাদি ক্ষেত্রে বিমানের বিদ্যমান নীতিমালা অনুযায়ী সন্মানিত যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা ও লন্ডন বিক্রয় অফিস, বিমান কল সেন্টার (১৩৬৩৬ / +৮৮-০৯৬১০৯-১৩৬৩৬) অথবা বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
সাময়িক এই অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রী ও সংশ্লিষ্ট সকলের নিকট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা রুটে পুনরায় ফ্লাইট চালু হলে তা যথাসময়ে অবহিত করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়