ঢাকাঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট অপারেশন আগামী ১ জুলাই ২০২৫ থেকে স্থগিত করা হয়েছে।
হজ ফ্লাইট পরিচালনা, এয়ারক্রাফট স্বল্পতা ও ব্যবসায়িক বাস্তবতার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্বঘোষণা অনুযায়ী ১ জুলাই ২০২৫ তারিখ ও তার পরবর্তী সময়ে যারা ঢাকা-নারিতা-ঢাকা রুটের টিকিট ক্রয় করেছেন, তারা নির্ধারিত নিয়ম অনুসারে সম্পূর্ণ রিফান্ড গ্রহণ করতে পারবেন। তাদের কারও কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে না।
টিকিটধারীদের অনুরোধ করা হয়েছে, তারা যেন বাংলাদেশ এয়ারলাইন্সের নিজস্ব অফিস, কাউন্টার অথবা নির্ধারিত এজেন্টদের সঙ্গে যোগাযোগ করে রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন করেন।
এ প্রসঙ্গে বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, যাত্রীসাধারণের হয়রানি ও ভোগান্তি এড়াতে দ্রুত এবং সুষ্ঠুভাবে রিফান্ড কার্যক্রম সম্পন্ন করা হবে।