ঢাকাঃ ঢাকায় অবস্থিত থাই দূতাবাস বাংলাদেশীদের জন্য ভিসা প্রদান কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
যেসকল ভিসা প্রার্থী আবেদন করতে পারবেন তারা হলো:
ব্যাবসায়ী অথবা বিশেষজ্ঞ যারা থাই সরকার বা তাদের কোনো প্রতিষ্ঠান দ্বারা ভ্রমনের জন্য অনুমোদন পেয়েছেন, অথবা থাইল্যান্ডে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তা।
থাই নাগরিক নন এমন বেক্তি যার স্ত্রী, সন্তান বা অভিভাবক থাই নাগরিক।
থাই নাগরিক নন এমন বেক্তি যার পরিবার থাইল্যান্ডে অবস্থান করছে, যাদের রেসিডেন্স পার্মিট আছে অথবা অস্থায়ীভাবে থাকার অনুমোদন আছে (৯০ দিনের বেশী)।
যারা ভ্রমণের গুরুত্ত্ব প্রমান করতে পারবে তাদের আবেদনই অনুমোদন পাবে।
ভিসা প্রার্থীদের তাদের পাসপোর্টের তথ্যের ফটোকপি, ভ্রমণের কারণ, উপরুল্লেখিত বিষয়ের প্রমাণ সহ আবেদন করতে হবে।
ভ্রমণের প্রয়োজনীয়তা এবং থাই কোভিড-১৯ নিয়ন্ত্রকের অনুমোদন সাপেক্ষে ভিসা প্রদান করা হবে। তাই স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগতে পারে।
উপরের ক্রাইটেরিয়া অনুযায়ী, যারা ভ্যাকসিন নিয়েছেন বা নেননি, উভয়ই ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে থাইল্যান্ডে আগমনের পর ১৪ দিন কোয়ারান্টিনে থাকতে হবে।
বর্তমানে, বাংলাদেশী পর্যটকগণ ফুকেট স্যান্ডবক্স কার্যক্রমের বাইরে রয়েছে।