বায়ুদূষণে আজ আবারও শীর্ষে ঢাকা

- মনিটর রিপোর্ট  Date: 10 March, 2025
বায়ুদূষণে আজ আবারও শীর্ষে ঢাকা

বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারো শীর্ষে উঠে এসেছে ঢাকা। সোমবার (১০ মার্চ) সকাল ৯টা ৭ মিনিটে এ শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) স্কোর ছিল ২৪৭। ফলে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে শহরটিকে।

একিউআই সূচক তালিকায় তালিকায় ২০৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ভারতের দিল্লি। তৃতীয় স্থানে পাকিস্তানের লাহোর, স্কোর ২০৭। ১৯৩ স্কোর নিয়ে চতুর্থ স্থানে আছে ভিয়েতনামের হ্যানয়। পঞ্চমে চীনের বেইজিং, স্কোর ১৮৮।

যখন অতি ক্ষুদ্রকণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে, তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

স্কোর ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

এই একিউআই সূচক ৫টি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো- অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।

-B

Share this post



Also on Bangladesh Monitor