কোভিড পরবর্তী দেশের পর্যটন শিল্প উজ্জীবিত করতে

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা

মনিটর ডেস্ক রিপোর্ট Date: 28 September, 2021
ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা

ঢাকাঃ সর্বত্র কোভিড পরিস্থিতির ক্রমাগত উন্নতির সাথে সাথে দেশের বিপর্যস্ত পর্যটন খাতকে উজ্জীবিত ও গতিশীল করে তোলার লক্ষ্যে পর্যটন বিষয়ক প্রকাশনা দি বাংলাদেশ মনিটর আগামী ১০ই মার্চ থেকে ঢাকায় ১৭তম আন্তর্জাতিক পর্যটন মেলা- ঢাকা ট্রাভেল মার্ট অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। তিনদিনব্যাপী এই মেলা মার্চের ১০ থেকে ১২ তারিখ পর্যন্ত ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেল এর বলরুমে অনুষ্ঠিত হবে।     

মেলা আয়োজন সম্বন্ধে মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম বলেন যে, কোভিড মহামারীর কারনে বিশ্বব্যাপী পর্যটন শিল্প মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে এবং এই অপরিসীম ক্ষতি কাটিয়ে উঠতে পৃথিবীর অন্যান্য দেশের মত বাংলাদেশকেও দ্রুত পদক্ষেপ নিতে হবে। নিউ নরমাল পরিস্থিতিতে পর্যটন খাতে নতুন নতুন আঞ্চলিক সহযোগিতার গড়ে উঠার সূযোগ সৃষ্টি হয়েছে এবং এ সুযোগ কাজে লাগাতে শিল্প সংশ্লিষ্ট সকলকে এখনই সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে।তিনি বলেন আসন্ন এ মেলায় দেশের পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেওয়ার পাশাপাশি বিদেশী সংস্থাসমূহও অংশগ্রহণ করবে বলে আশা করা যাচ্ছে। দেশী-বিদেশী ট্যুর অপারেটর ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ মেলায় অংশ নিয়ে তাদের নিজেদের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে সহযোগিতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকল দেশে এ শিল্পের বিকাশে কাজ করবেন। 

এখানে উল্লেখ্য, দি বাংলাদেশ মনিটর ২০০২ সনে প্রথমবারের মত আন্তর্জাতিক পর্যটন মেলা আয়োজন করে এবং সেই থেকে প্রতিবছর নিয়মিতভাবে এ মেলা আয়োজন করে আসছে। তবে কোভিড পরিস্থিতির কারনে গতবছর এ মেলা আয়োজন সম্ভব হয়নি। 

মেলা সম্বন্ধে বিস্তারিত জানতে ভিজিট করুন- www.dhakatravelmart.net 

Share this post



Also on Bangladesh Monitor