বৈশাখের কেনাকাটায় বিকাশ পেমেন্টে ছাড় ও ক্যাশব্যাক

-মনিটর রিপোর্ট Date: 09 April, 2026
বৈশাখের কেনাকাটায় বিকাশ পেমেন্টে ছাড় ও ক্যাশব্যাক

ঢাকাঃ পহেলা বৈশাখে কেনাকাটাকে আনন্দময় ও সাশ্রয়ী করতে ছাড় ও ক্যাশব্যাক অফার নিয়ে এসেছে ‘বিকাশ’।

প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, লাইফস্টাইল, ফুড, টিকিট ও ট্রাভেল, গ্যাজেটস, অনলাইন শপিংসহ ১৫ হাজারের বেশি আউটলেটে বিকাশ পেমেন্টে থাকছে ১ হাজার ৩৫০ টাকা পর্যন্ত ছাড় ও ক্যাশব্যাক সুবিধা।

লাইফস্টাইল ক্যাটাগরিতে দর্জি বাড়ি, এক্সটেসি, বারকোড, ফ্যাব্রিলাইফ, কে ক্রাফট, রঙ, র নেশন, শৈল্পিক, স্মার্টেক্সসহ আরো বেশকিছু ব্র‌্যান্ডে কেনাকাটায় রয়েছে ২০০ টাকা পর্যন্ত ছাড়। বিকাশ অ্যাপ থেকে ন্যূনতম দেড় হাজার টাকা পেমেন্টের সময় ‘ডি১’ কোড দিলেই গ্রাহকরা পাচ্ছেন ১০০ টাকা ছাড়। অন্যদিকে *২৪৭# ডায়াল করে পেমেন্টে থাকছে ৫ শতাংশ করে ক্যাশব্যাক।

এছাড়া আড়ং-এ কেনাকাটায় ‘এ৩’ কোড দিয়ে ন্যূনতম ৩ হাজার টাকা পেমেন্ট বিকাশ করলে ১০০ টাকা ছাড়। পাশাপাশি রিচম্যান, ইনফিনিটি মেগা মল ও লুবনানে কেনাকাটায় বিকাশ অ্যাপে ‘ডি৮’ কোড যোগ করে পেমেন্টে থাকছে ১০০ টাকা ছাড় আর *২৪৭# ডায়াল করে পেমেন্টে ১০০ টাকা ক্যাশব্যাক।

অনলাইন মার্কেটপ্লেস ক্যাটাগরিতে পিকাবু, সারা লাইফস্টাইল, গ্যাজেট ও গিয়ার, লুবনান, মাঞ্চিস, লোটো, মুন স্কিনসহ নির্দিষ্ট অনলাইন শপ থেকে কেনাকাটায় ন্যূনতম ৬০০ টাকার পেমেন্টে ৫ বা ১০ শতাংশ ক্যাশব্যাক সুবিধা।

-B

Share this post



Also on Bangladesh Monitor