উড়ন্ত কাপে কফি পান 

মনিটর অনলাইন  Date: 09 November, 2023
উড়ন্ত কাপে কফি পান 

কিভাবে কাপ থেকে কফি খান মহাকাশচারীরা? তার একটি নমুনা দেখিয়েছেন এক ইউরোপের মহাকাশ গবেষণা সংস্থা ইসার এক মহিলা মহাকাশচারী। সেই ভিডিও ভাইরাল হয়েছে।

সাধারণত মহাকাশে মাধ্যাকর্ষণ শূন্য ক্ষেত্রে থাকেন তারা। ফলে অনেক সময় মহাকাশচারীরাই ভেসে বেড়ান মহাকাশ স্টেশনে। পানি  বা যেকোনো খাবারেরও একই নিয়মে ভেসে বেড়ানোর কথা।

কঠিন পদার্থকে তবু হাতের মুঠোয় ধরা যায়। কিন্তু উড়ন্ত চা-কফি-জলের বিন্দু মুঠোয় ধরবেন কিভাবে? মহাকাশে মহাকাশচারীদের এই সমস্যার অবশ্য সমাধান আছে। তাদের জন্য রয়েছে এক বিশেষ ধরনের কাপ। সেই কাপ থেকে পানি  বা কফি উড়ে বাইরে বেরিয়ে যায় না।

কিভাবে সেই কাপ থেকে কফি খান মহাকাশচারীরা? তার একটি নমুনা দেখিয়েছেন এক ইউরোপের মহাকাশ গবেষণা সংস্থা ইসার এক মহিলা মহাকাশচারী। তার নাম সামান্থা। সেই ভিডিও ভাইরাল হয়েছে।

-B

Share this post



Also on Bangladesh Monitor