ঢাকাঃ ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) নতুন একটি ভিসা ভার্চুয়াল প্রি-পেইড কার্ড পোর্টফোলিও চালু করেছে।
ইবিএল-দারাজ কো-ব্র্যান্ড ভিসা ভার্চুয়াল প্রি-পেইড কার্ড ও ইবিএল-ভিসা লাইফস্টাইল ভার্চুয়াল প্রি-পেইড কার্ড—এ দুই ভ্যারিয়েন্টে নতুন কার্ডটি পাওয়া যাবে। এর মাধ্যমে গ্রাহকরা সম্পূর্ণ ডিজিটাল ও ইকো-ফ্রেন্ডলি পেমেন্ট সমাধান পাবেন।
নতুন কার্ডের উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার (২৯ মে) ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় ইবিএল এমডি ও সিইও আলী রেজা ইফতেখার, এএমডি ও সিওও ওসমান এরশাদ ফয়েজ, ডিএমডি ও রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং হেড এম খোরশেদ আনোয়ার, প্রধান প্রযুক্তি কর্মকর্তা জাহিদুল হক এবং ডিজিটাল আর্থিক সেবার প্রধান আহসান উল্লাহ চৌধুরী উপস্থিত ছিলেন।
এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ভিসার কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ, নেপাল ও ভুটান) সাব্বির আহমেদ, এ.ই.-সাউথ এশিয়ার পরিচালক আশীষ চক্রবর্তী এবং হেড অব প্রডাক্টস তৌফিক ইমাম।
-B