ঢাকা : দেশের অভ্যন্তরীণ পর্যটনে ঈদকেন্দ্রিক বড় উচ্ছ্বাস দেখা যাচ্ছে। কক্সবাজারে প্রায় ৯০ শতাংশ হোটেল-মোটেল আগাম বুকিং হয়ে গেছে এবং টানা ছুটিতে প্রতিদিন লাখো পর্যটক আসার প্রস্তুতি রয়েছে।
বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, সিলেট ও কুয়াকাটাসহ অন্যান্য গন্তব্যও পর্যটক বরণে প্রস্তুত, অধিকাংশ জায়গায় বুকিং ভালো।
দীর্ঘ ছুটি, অনুকূল আবহাওয়া ও রাজনৈতিক স্থিতিশীলতায় অভ্যন্তরীণ পর্যটন জমে উঠছে।
ভারতের ভিসা সীমিত থাকায় মধ্যবিত্তের বিদেশ ভ্রমণ কমলেও শ্রীলংকা, নেপাল ও ভুটানে কিছু পর্যটক যাচ্ছেন। ঢাকার আশপাশের রিসোর্টগুলোরও বেশির ভাগ কক্ষ বুকড।
কক্সবাজারে ৫২০ নিবন্ধিত আবাসনসহ প্রায় দেড় লাখ পর্যটকের থাকার সক্ষমতা রয়েছে। সৈকত এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে পরিবেশ আগের চেয়ে পরিষ্কার হয়েছে। প্রশাসন নিরাপত্তা ও ন্যায্য ভাড়া নিশ্চিতে কাজ করছে।
পার্বত্য অঞ্চলে বিশেষ করে বান্দরবানে প্রায় সব হোটেল পূর্ণ বুকিং, রাঙ্গামাটিতেও প্রস্তুতি সম্পন্ন। সিলেটে রাস্তার দুরবস্থার কারণে কিছুটা প্রভাব থাকলেও ভালো মানের রিসোর্টগুলোতে বুকিং সন্তোষজনক।
অন্যদিকে কুয়াকাটায় এবার আগাম বুকিং তুলনামূলক কম, যদিও মৌসুমের শেষ দিকে পর্যটক বাড়ার আশা করছেন সংশ্লিষ্টরা।
-B