'বোমা আতঙ্কে' উড়োজাহাজের জরুরি অবতরণ

মনিটর অনলাইন  Date: 02 June, 2024
'বোমা আতঙ্কে' উড়োজাহাজের জরুরি অবতরণ

মুম্বাই: উড়োজাহাজে বোমা আতঙ্কের জেরে সকালে জরুরি অবস্থা ঘোষণা করা হয় মুম্বই বিমানবন্দরে। 

শনিবার (১ জুন) সকালে চেন্নাই থেকে মুম্বাইয়ে অবতরণের পরই একটি উড়োজাহাজে বোমা আছে বলে খবর আসে মুম্বই বিমানবন্দরে। প্রায় সঙ্গে সঙ্গেই শুরু হয় তল্লাশি অভিযান।

ভারতীয় গণমাধ্যম বলছে, এক বিবৃতিতে ইন্ডিগো জানিয়েছে, “সব যাত্রীকে নিরাপদে উড়োজাহাজ থেকে নামানো হয়েছে। বর্তমানে উড়োজাহাজটি পরীক্ষা-নিরীক্ষা চলছে। সব নিরাপত্তা পরীক্ষা শেষ হওয়ার পরে, এটিকে আবার টার্মিনাল এলাকায় স্থাপন করা হবে।

জানা গেছে, ১৭২ জন যাত্রী নিয়ে সকাল ৭টা নাগাদ ওই বিমান চেন্নাই থেকে মুম্বাই বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে। বেসরকারি সংস্থার ওই বিমানের উড়ান সংখ্যা ছিল ৬ই৫৩১৪। বিমানটি মুম্বাই বিমানবন্দরে নামে সকাল পৌনে ন’টা নাগাদ।

-B

Share this post



Also on Bangladesh Monitor