কক্সবাজারে নভোএয়ারের হলিডে প্যাকেজে ইএমআই সুবিধা

- A Monitor Report Date: 10 February, 2026
কক্সবাজারে নভোএয়ারের হলিডে প্যাকেজে ইএমআই সুবিধা

ঢাকা: কক্সবাজারে অবকাশযাপনকারীদের জন্য দুই রাতের একটি বিশেষ হলিডে প্যাকেজ ঘোষণা করেছে নভোএয়ার। এয়ারলাইনটির যাত্রীরা জনপ্রতি মাসিক ১.৮১৮ টাকা কিস্তিতে ছয় মাসে প্যাকেজ মূল্য পরিশোধ করতে পারবেন। আগামী ১৫ মার্চ ২০২৬ পর্যন্ত কক্সবাজার ভ্রমণকারীরা এই সুবিধা পাবেন। কোনো অতিরিক্ত চার্জ বা প্রসেসিং ফি ছাড়াই ছয় মাসের কিস্তি সুবিধা দেয়া হবে।

এই প্যাকেজে কক্সবাজার ভ্রমণে রিটার্ন এয়ার টিকিট, টুইন শেয়ার ভিত্তিতে হোটেল থাকার ব্যবস্থা, বিমানবন্দর-হোটেল ট্রান্সফার, সেহরি অথবা ইফতারের সুবিধা। তবে, দুজনের জন্য প্যাকেজটি ক্রয় করতে হবে।

হোটেল সি প্যালেস ছাড়াও কক্সবাজারের আরো ১৪টি হোটেল এই প্যাকেজের অন্তর্ভূক্তঃ উইন্ডি টেরেস, গ্রেস কক্স স্মার্ট হোটেল, হোটেল কোল্লোল, নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট, বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল, বেস্ট ওয়েস্টার্ন বে হিল, হোটেল কক্স টুডে, লং বিচ হোটেল, ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট, গ্রিন নেচার রিসোর্ট অ্যান্ড সুইটস, সীগাল হোটেল, রামাদা হোটেল, ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা। নির্বাচিত হোটেলের ওপর ভিত্তি করে প্যাকেজ মূল্য ভিন্ন হতে পারে। 

এছাড়া নভোএয়ারের ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম “SMILES”–এ নিবন্ধিত যাত্রীরা প্রতিটি ভ্রমণে রিওয়ার্ড পয়েন্ট অর্জন করবেন, যা ভবিষ্যতে ফ্রি টিকিট ও পার্টনার ব্র্যান্ড আউটলেটগুলোর বিভিন্ন বিশেষ সুবিধা গ্রহণে ব্যবহার করা যাবে।

বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুরে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।

Share this post



Also on Bangladesh Monitor