ইউএই-ভিত্তিক একটি গবেষণা কনসোর্টিয়াম এয়ার-ক্রাফটের সদস্য হিসেবে যোগ দিল এমিরেটস এয়ারলাইনস।
এই কনসোর্টিয়ামের লক্ষ্য হলো সাসটেইনেবল এভিয়েশন ফুয়েল প্রযুক্তির উন্নয়ন, উৎপাদন ও নিয়ন্ত্রণ।
আরও পড়ুন: বেনাপোল বন্দরে ৪ স্ক্যানিং মেশিনের ৩টিই অচল
২০ নভেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত ‘এভিয়েশন ও বিকল্প জ্বালানি’ বিষয়ক তৃতীয় আইসিএও সম্মেলনের সাইডলাইনে নতুন এই কনসোর্টিয়ামটি আত্মপ্রকাশ করে।
এমিরেটস ছাড়াও এই কনসোর্টিয়ামের সদস্যরা হলো এডনক, বোয়িং, এনক গ্রুপ, ইত্তেহাদ, হানিওয়েল, খলিফা বিশ্ববিদ্যালয় ও মাসদার। এয়ার-ক্রাফট কনসোর্টিয়ামটিকে সহায়তা প্রদান করছে ইউএইর এনার্জি ও অবকাঠামো মন্ত্রণালয়।
-B