গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকায় বিশেষ আয়োজন ‘বৈশাখী ভুরিভোজ’

-মনিটর রিপোর্ট Date: 10 April, 2025
গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকায়  বিশেষ আয়োজন ‘বৈশাখী ভুরিভোজ’

ঢাকাঃ বাংলা নববর্ষ উদযাপনে গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকা হোটেল অতিথিদের জন্য রাখছে ‘বৈশাখী ভুরিভোজ’ নামের এক বিশেষ আয়োজন।

মঙ্গলবার (৮ এপ্রিল) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্ষবরণ উদযাপনকে স্মরণীয় করে রাখতে ১৪ এপ্রিল পর্যন্ত তাদের গোল্ডেন ডাইন রেসোতারাঁয় বাঙালি রন্ধনশৈলীর সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় স্বাদ তুলে ধরতে বিশেষভাবে তৈরি বুফের আয়োজন করা হয়েছে।

বর্ষবরণ উপলক্ষে হোটেলটি ‘বৈশাখী বুফে ব্রাঞ্চ’ আয়োজন করছে। প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত জনপ্রতি ১৯৯৯ টাকায় এ বুফে উপভোগ করা যাবে।

এছাড়া শিশুদের জন্য মুখচিত্র অঙ্কন, মেহেদি উৎসব, মজার কটন ক্যান্ডি, বায়োস্কোপ আর দোলনার ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া থাকছে ‘বৈশাখী ভুরিভোজ’ বুফে ডিনার। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত জনপ্রতি ৩৬৯৯ টাকায় এ ডিনার উপভোগ করা যাবে। নির্দিষ্ট কিছু ব্যাংকের কার্ড ব্যবহারকারীদের জন্য থাকছে ‘একটা কিনলে একটা ফ্রি’ অফার।

নববর্ষ উপলক্ষে বেশ কিছু খাবার ও পানীয়র আয়োজন রেখেছে হোটেল কর্তৃপক্ষ। এগুলোর মধ্যে আছে, কাঁচা আমের শরবত (আম পান্না), বেলের শরবত, কাঁচা আমের কাসুন্দি মাখা সালাদ, খাসির পায়ার নেহারি, গরুর পায়ার নেহারি, সরষে ইলিশ, কাতলা মাছের গ্রিল, গরুর মাংস ভুনা, ভুনা খিচুড়ি, পান্তা ভাত, সুস্বাদু আম ডাল।

এছাড়া থাকছে, ইলিশ ভাজা, দই ফুচকা, চটপটি, ফুচকা, পাটিসাপটা পিঠা, তালের পিঠা আর ভাপা পিঠা, জর্দা, মিষ্টি দই, মতিচুর লাড্ডু, গোলাপ জামুন, নারকেল পায়েস, নকশি পিঠা, পাতা পিঠা, গুড়ের সন্দেশ, বাতাসা, কদমা, মুড়ির মোয়া, তিলের মোয়া, বাকরখানি আর নানা রকমের পেস্ট্রি।

এছাড়া লবির ক্যাফে ডি টিউলিপে থাকছে স্ট্রিট ফুডের আয়োজন। সেখানে ঝালমুড়ি, দই ফুচকা, চটপটি, বিশেষ চা, নানা রকম পিঠা, বাতাসা, কদমা, নাড়ু, মুড়লি ও আইসক্রিম পাওয়া যাবে।

গুলশান লেকের পাশে  বনানী এলাকায় অবস্থিত গোল্ডেন টিউলিপ দ্যা গ্র্যান্ডমার্ক ঢাকা আপনাকে বিলাসবহুল সুবিধাদি প্রদান করে, যার মধ্যে রয়েছে:ছাদে খোলা সুইমিং পুল,ফিটনেস সেন্টার,স্পা,আধুনিক সুবিধা সমৃদ্ধ বিলাসবহুল শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ।

-B

Share this post



Also on Bangladesh Monitor