আজারবাইজানে আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন এরদোগান

মনিটর ডেস্ক রিপোর্ট Date: 27 October, 2021
আজারবাইজানে আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান ও আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ মঙ্গলবার যৌথভাবে দেশটির ফুজুলি শহরে নবনির্মিত আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করেছেন।   
আজারবাইজানের ফুজুলি শহরের ওই আন্তর্জাতিক বিমানবন্দরটির নির্মাণ কাজ ৮ মাসে সম্পন্ন হয়। আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধে বিজয়ী হওয়ার পর নির্মিত হওয়া প্রথম বিমানবন্দর এটি। তুরস্ক এ বিমানবন্দর নির্মাণকাজে সহায়তা করেছে। যাতে বিভিন্ন অত্যাধুনিক যন্ত্রের পাশাপাশি সয়ংক্রিয় পদ্ধতি ব্যবহার করা হয়েছে। 

গত ১২ জানুয়ারি আজারবাইজানের প্রেসিডেন্ট এলিয়েভ বিমানবন্দরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। আন্তর্জাতিক মান বজায় রেখে এর নির্মাণ কাজ সম্পন্ন হয়। গত ২২ আগস্ট প্রথমবারের মতো পরীক্ষামূলক বিমান উড্ডয়ন করা হয়। 
রানওয়ের দৈর্ঘ্য ৩ হাজার মিটার (৯ হাজার ৮৪৩ ফিট) আর দৈর্ঘ্য ৬০ মিটার। এই টার্মিনাল প্রতি ঘণ্টায় ২০০ যাত্রীকে সেবা দিতে পারবে। এখানে এয়ারক্রাফট, বড় কার্গো এয়ারক্রাফট সহজেই অবতরণ করতে পারবে। 
এই বিমানবন্দরটি শুষা শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরে অবস্থিত। আর আজারবাইজানের রাজধানী বাকু থেকে ৩০০ কিলোমিটার দূরে এই বিমানবন্দরের অবস্থান। 

নাগারনো-কারাবাখের স্বাধীনতার পর আজারবাইজানে এটি এরদোগানের তৃতীয় সফর।
নাগারনো-কারাবাখে আর্মেনিয়াকে হঠিয়ে আজারবাইজানের বিজয়ের পর গত বছরের জুন মাসে আজারবাইজানে এরদোগান কারাবাখের গুরুত্বপূর্ণ শুষায় প্রথম সফরে যান। ওই সফরে এরদোগান আজারবাইজানের সঙ্গে সামরিক ও পরিবহণ খাতে গুরুত্বপূর্ণ চুক্তি করেন। 
গত বছরের ডিসেম্বরে আজারবাইজানের নাগারনো-কারাবাখের বিজয়োৎসবেও যোগ দেন তুর্কি প্রেসিডেন্ট।
মঙ্গলবার এরদোগান তৃতীয়বারের মতো সফর করছেন আজারবাইজান।
 

Share this post



Also on Bangladesh Monitor