রাজধানীতে শুরু হয়েছে ৬ দিনের ব্যতিক্রমধর্মী স্থাপত্য প্রদর্শনী 

-মনিটর রিপোর্ট Date: 25 January, 2026
রাজধানীতে শুরু হয়েছে ৬ দিনের ব্যতিক্রমধর্মী স্থাপত্য প্রদর্শনী 

ঢাকাঃ রাজধানী ঢাকায় সমসাময়িক স্থাপত্যচর্চাকে নতুন দৃষ্টিভঙ্গিতে উপস্থাপনের উদ্দেশ্যে শুরু হয়েছে স্থাপত্য প্রদর্শনী ‘প্যারালালস’।

২৪ জানুয়ারি, শনিবার, রাজধানীর তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টারে ৮টি প্রধান স্থাপত্য প্রতিষ্ঠানের অংশগ্রহণে সমসাময়িক স্থাপত্যচর্চাকে নতুন দৃষ্টিভঙ্গিতে উপস্থাপনের উদ্দেশ্যে শনিবার (২৪ জানুয়ারি)  শুরু হয়েছে ৬ দিনব্যাপী স্থাপত্য প্রদর্শনী ‘প্যারালালস’। 

প্রদর্শনীটির উদ্বোধন করেন স্থপতি অধ্যাপক শামসুল ওয়ারেস।

প্রদর্শনীর কিউরেটর মাহমুদুল আনোয়ার রিয়াদ ও মোহাম্মদ এমরান হোসাইন জানান, ‘প্যারালালস’ মূলত একটি বইয়ের মতো করে সাজানো হয়েছে—যেখানে আটটি অংশগ্রহণকারী স্টুডিও তাদের কাজকে আটটি ‘ছোট গল্প’ হিসেবে উপস্থাপন করছে। প্রচলিত স্থাপত্য প্রদর্শনীর মতো শুধু নকশা বা ছবি নয়, এখানে ত্রিমাত্রিক কাজের মাধ্যমে একটি ভিজুয়াল ন্যারেটিভ বা দৃশ্যমান আখ্যান নির্মাণ করা হয়েছে। প্রতিটি স্টুডিও তাদের ভাবনা, প্রক্রিয়া ও দর্শনকে এক ধরনের স্ব-প্রতিকৃতি হিসেবে তুলে ধরেছে।

প্রদর্শনীতে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলো হলো, জুবায়ের হাসান আর্কিটেক্টস, কাজী ফিদা ইসলাম, ফর্ম.৩ আর্কিটেক্টস, গ্রুপ অব আর্কিটেক্টস অ্যান্ড থিংকারস (গোয়াট), সাইকা ইকবাল মেঘনা / সুভ্রো শোভন চৌধুরী, কিউবইনসাইড, দেহসার ওয়ার্কস এবং রুফলাইনার্স স্টুডিও অব আর্কিটেকচার।

৬ দিনব্যাপী এ আয়োজনে প্রতিদিন থাকছে আলোচনা ও লেকচার সেশন। উদ্বোধনী দিনে কিউরেটরদের পরিচিতির পাশাপাশি বক্তব্য দেন স্থপতি ফারহান এস করিম ও স্থপতি অধ্যাপক শামসুল ওয়ারেস। 

প্রতিদিন দুটি করে প্রতিষ্ঠান তাদের কাজ ও অভিজ্ঞতা তুলে ধরছে। 

প্রতিদিন বিকাল থেকে এ প্রদর্শনী ও আলোচনা সভা সবার জন্য উন্মুক্ত থাকবে। 

প্রদর্শনীর শেষ দিনে ২৯ জানুয়ারি থাকবে স্থপতি কাশেফ চৌধুরীর সঙ্গে বিশেষ আলাপচারিতা ও একটি গোলটেবিল বৈঠক।

-B

Share this post



Also on Bangladesh Monitor