ঢাকাঃ প্রবাসীদের ভোটার হিসেবে নিবন্ধনে পাসপোর্ট-সংক্রান্ত জটিলতা অবশেষে দূর হয়েছে। এখন থেকে পাসপোর্ট না থাকলেও প্রবাসীরা ভোটার হতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২০ আগস্ট) ইসির স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) সংশোধনের পর এ সুযোগ তৈরি হয়েছে। এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান স্বাক্ষরিত সংশোধিত এসওপি থেকে এসব তথ্য জানা যায়।
সংশোধিত নীতিমালা অনুযায়ী, পাসপোর্ট না থাকলে সংশ্লিষ্ট দেশে বসবাসকারী তিনজন এনআইডিধারী প্রবাসীর কাছ থেকে বাংলাদেশী পরিচয়ের প্রত্যয়নপত্র জমা দিলেই ভোটার হিসেবে নিবন্ধন সম্ভব হবে। তবে আবেদনের জন্য কিছু মূল কাগজপত্র বাধ্যতামূলক করা হয়েছে। যেমন অনলাইনে পূরণ করা আবেদন ফরম, পাসপোর্টের কপি বা তিনজনের প্রত্যয়নপত্র, জন্মনিবন্ধন সনদের অনুলিপি ও একটি রঙিন ছবি।
-B