কুয়েতে আবারও ফ্যামিলি ভিসা চালু

মনিটর অনলাইন  Date: 31 January, 2024
কুয়েতে আবারও ফ্যামিলি ভিসা চালু

কুয়েতে দীর্ঘ দিন ধরে ফ্যামিলি ভিসার কার্যক্রম বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে। 

২৮ জানুয়ারি থেকে ফ্যামিলি ভিসার আবেদন করা যাচ্ছে বলে জানিয়েছে দেশটির সরকার। তবে এবার এ ভিসার আবেদন প্রক্রিয়ায় থাকছে না আগের নিয়ম। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফ্যামিলি ভিসার আইনে পরিবর্তন এনেছে।

কুয়েতের উপ-প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহদ আল-ইউসেফের নির্দেশনায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগে ফ্যামিলি ভিসার জন্য বেতন ৮০০ কুয়েতি দিনার হলেই ফ্যামিলি ভিসার আবেদন করা যেতো। কিন্তু এখন তা আর সম্ভব হচ্ছে না। নতুন নিয়মে ফ্যামিলি ভিসা পেতে হলে ন্যূনতম বেতন ৮০০ কুয়েতি দিনারের পাশাপাশি থাকতে হবে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি। সেই সাথে মিল থাকতে হবে চাকরির সাথে শিক্ষাগত যোগ্যতার।

মূলত কুয়েতে জনসংখ্যার কাঠামো নিয়ন্ত্রণ করার জন্য এ ধরনের আইন করা হয়েছে। যা শুধু সেই পরিবারের সদস্যদের অনুমতি দেবে, যাদের বেশি আয় আছে এবং তাদের পরিবারকে একটি সন্তোষজনক জীবনযাত্রার মান প্রদান করবে।
-B

Share this post



Also on Bangladesh Monitor