ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ নং গেইট উপশাখার উদ্বোধন

- মনিটর অনলাইন রিপোর্ট Date: 31 August, 2021
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ নং গেইট উপশাখার উদ্বোধন

ঢাকাঃ ২৬ আগস্ট শরীয়াহ্ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে, আরো বড় পরিসরে গ্রাহকদের উন্নততর সেবা প্রদানের লক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নং গেইটে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: একটি উপশাখার শুভ উদ্বোধন করেছে।

ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল আজিজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন উপশাখার কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় জনাব মোঃ জহুরুল হক ও জনাব মোঃ মাসুদুর রহমান শাহ, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ অঞ্চলের আঞ্চলিক প্রধানদ্বয়সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।

Share this post



Also on Bangladesh Monitor