যান্ত্রিক ত্রুটি, ১৯ ঘণ্টা পর ছেড়ে গেল বিমানের ফ্লাইট

মনিটর রিপোর্ট Date: 25 April, 2024
যান্ত্রিক ত্রুটি, ১৯ ঘণ্টা পর ছেড়ে গেল বিমানের ফ্লাইট

চট্টগ্রাম: যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যেতে পারেনি। দুবাইগামী বাংলাদেশ বিমান ফ্লাইট বিজি-১৪৭ মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল। 

কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। এতে চরম বেকায়দায় পড়েন ২৬৮ জন যাত্রী। 

বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চট্টগ্রামের স্টেশন ম্যানেজার মোহাম্মদ ছলিম উল্লাহ। 

তিনি বলেন, বাংলাদেশ বিমানের এই ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম থেকে আরব আমিরাতের দুবাইয়ে ছেড়ে যাওয়ার কথা ছিলো  কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে এই ফ্লাইটটি নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। বুধবার (২৪ এপ্রিল ) ত্রুটি মেরামত করে দুপুর ২টা ১০ মিনিটে চট্টগ্রাম ছেড়ে যায়।

-B

Share this post



Also on Bangladesh Monitor