সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু

মনিটর রিপোর্ট Date: 28 May, 2024
সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু

ঢাকাঃ চার ঘণ্টা পর সৈয়দপুর-ঢাকা রুটে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হয়েছে। আজ মঙ্গলবার (২৮ মে ) সকাল সাড়ে আটটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণের পর নোজ হুইলে (সামনের চাকায়) ত্রুটি দেখা দেয়। ফলে রানওয়েতে পড়ে থাকা উড়োজাহাজটি সচল করার চেষ্টা করে বিফল হয় কর্তৃপক্ষ। পরে অচল উড়োজাহাজটি পার্কিং বেতে আনা সম্ভব হয়। এরপর উড়োজাহাজ চলাচল শুরু হয়।

দুপুর সাড়ে ২টা ৩০মিনিটের দিকে সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ।

সুপ্লব কুমার ঘোষ বলেন, বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটের ত্রুটি সারতে প্রথমে টেকনিশিয়ান ও পরে সেনাবাহিনীর একটি দল কাজ করে। কিন্তু ত্রুটি সারতে সময় লাগছে। এ কারণে ত্রুটিপূর্ণ বিমানটি পার্কিং বেতে রেখে অন্যান্য ফ্লাইট চলাচল শুরু হয়। ফলে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

উল্লেখ্য, আজ মঙ্গলবার সকাল ৭টা ৩০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি রানওয়ের দক্ষিণ দিক থেকে উত্তরে যাওয়ার সময় নোসহুইলে (সামনের চাকা) ত্রুটি দেখা দেয়। এ সময় বিমানটি থেমে গেলে অল্পের জন্য বিমানের যাত্রীরা দুর্ঘটনা থেকে রক্ষা পান।

-B

Share this post



Also on Bangladesh Monitor