রাজধানীতে আজ শুরু হচ্ছে ৪ দিনের ‘বিটিকেজি এক্সপো’

-মনিটর রিপোর্ট Date: 29 April, 2026
রাজধানীতে আজ শুরু হচ্ছে ৪ দিনের ‘বিটিকেজি এক্সপো’

ঢাকাঃ তৈরি পোশাক শিল্পের যন্ত্র ও প্রযুক্তি নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের প্রদর্শনী ‘বিটিকেজি এক্সপো ২০২৬’। 

আজ (২৯ এপ্রিল) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীটির উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 

৪ দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রদর্শনীটি যৌথভাবে আয়োজন করছে বিকেএমইএ এবং ইনফোরচেইন ডিজিটাল টেকনোলজি কো. লিমিটেড।

আয়োজকরা জানান, ‘বিটিকেজি এক্সপো ২০২৬-এ প্রায় ৩০টি দেশের এক হাজারেরও বেশি প্রদর্শক অংশগ্রহণ করবে। তার মধ্যে বাংলাদেশ, কানাডা, চীন, তাইওয়ান, বেলজিয়াম, ফ্রান্স, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, ভিয়েতনাম, মালয়েশিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, উল্লেখযোগ্য।

-B

Share this post



Also on Bangladesh Monitor